সাতক্ষীরায় সুপারি গাছ ভেঙে পড়ে বৃদ্ধের মৃত্যু - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় সুপারি গাছ ভেঙে পড়ে বৃদ্ধের মৃত্যু

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরায় সুপারি গাছ ভেঙে পড়ে ঝাউডাঙ্গা ইসলামীয়া ফাজিল মাদরাসার জমিদাতা মোসলেম মোল্লা (৮০) মারা গেছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ সাতক্ষীরার সদর উপজেলার তুজলপুর গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে বাহার আলি জানান, বাবা সকাল আটটার দিকে শ্রমিক দিয়ে গাছ থেকে সুপারি পেড়ে নিচ্ছিলেন। এ সময় তিনি সুপারি গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন।

হঠাৎ একটি সুপারি গাছ তার গায়ের ওপরে ভেঙ্গে পড়লে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে আমার বাবাকে তুজলপুর গ্রামের মো. ফাখারুল ইসলাম নামের এক চিকিৎসকের কাছে নিলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।