সাজেকে যাওয়ার পথে ঢাবি ছাত্রী অপহৃত - জনবার্তা
ঢাকা, , |

সাজেকে যাওয়ার পথে ঢাবি ছাত্রী অপহৃত

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ৬, ২০২৩ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতকোত্তরের এক ছাত্রীকে অপহরণের খবর পাওয়া গেছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ।

পুলিশ জানিয়েছে, অপহরণের শিকার ছাত্রীর নাম দ্বীপিতা চাকমা (২৪)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, বেলা সোয়া ১২টার দিকে সাজেকে যাওয়ার পথে শিজকছড়া এলাকায় কয়েকজন দুষ্কৃতিকারী গাড়ি গতিরোধ করে ওই ছাত্রীকে অপহরণ করে। আমাদের সাঁড়াশি অভিযান চলছে। আমরা আশাবাদী ওই ছাত্রীকে শিগগিরই উদ্ধার করতে পারব।