সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় খুবি শিক্ষার্থী নিহত, আহত ১১ - জনবার্তা
ঢাকা, , |

সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় খুবি শিক্ষার্থী নিহত, আহত ১১

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সাজেক যাওয়ার পথে চান্দের গাড়ি দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ২১ ব্যাচ ফিজিক্স ডিসিপ্লিনের রুবিনা আফসানা রিংকি নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছে গাড়িতে থাকা আরও ১১ শিক্ষার্থী।

জানা গেছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিসিপ্লিনের সেশনাল ট্যুরের একটি চান্দের গাড়ি সাজেক যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছে। গাড়িতে থাকা মোট ১২ জন শিক্ষার্থীর মধ্যে একজন নিহত হয়। আহত অন্য শিক্ষার্থীদের খাগড়াছড়ি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সাজেকের শিজক ছড়া-হাউজপাড়া এলাকায় খুবি শিক্ষার্থীদের বহনকারী জীপটি খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা রিংকি নামের ওই শিক্ষার্থী নিহত হন।

শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার।

এদিকে, দুর্ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে।