শেয়ার লেনদেনে কারসাজি : সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেয়ার লেনদেনে কারসাজি : সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার লেনদেনে কারসাজির কারণে ক্রিকেটার সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিএসইসি’র ৯৯৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপত্র ফারহানা ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএসইসি জানায়, সাকিবের আবুল খায়ের হিরুকে ২৫ লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ, মোনার্ক মার্টকে ১ লাখ, আবুল কালাম মাতবরকে ১০ লাখ, লাভা ইলেক্ট্রোড ইন্ডাস্ট্রিজকে ১ লাখ এবং জাহেদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সবাইকে মোট এক কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে বিএসইসি জানিয়েছে।