শেখ হাসিনার বিচারে যতটুকু সময় প্রয়োজন, সেই গতিতেই এগোচ্ছে : তাজুল ইসলাম - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার বিচারে যতটুকু সময় প্রয়োজন, সেই গতিতেই এগোচ্ছে : তাজুল ইসলাম

জনবার্তা প্রতিবেদন
জুন ৩০, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের বিচারে যতটুকু সময় প্রয়োজন, সেই গতিতেই বিচার এগোচ্ছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।

তাজুল ইসলাম বলেন, ‘বিচারের জন্য যতটুকু সময় প্রয়োজন, বিচার সেই গতিতে আগাচ্ছে। এটাকে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা এবং পাশাপাশি ন্যায় বিচারের সকল স্ট্যান্ডার্ড মেইনটেইন করা এ দু’টিকে মেইনটেইন করে আমরা চলছি।’

এতে কতদিন সময় লাগছে- এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন।

‘কারণ বিচারকে ন্যায় বিচারের মাধ্যমে সমাপ্ত করতে হবে। সেজন্য আমি তাড়াহুড়ো করে মোবাইল কোর্টের মতো মামলার বিচার শেষ করা এখানে সম্ভব নয়,’ বলেন তাজুল ইসলাম।

তিনি বলেন, ‘বাকি বিচার প্রক্রিয়া কতটা দ্রুত এগোবে এইটা আদালত নির্ধারণ করবেন। আমরা একদিনও বেশি সময় নিচ্ছি না, নেবেও না। যথাসময়ে বিচার শেষ করার জন্য যা করা দরকার আমরা সেটা করব। বাকিটা নির্ভর করবে আদালতের কার্যধারার ওপর।’

উল্লেখ্য, আগামীকাল পহেলা জুলাই শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হবে কি না সে বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।