শাহজালাল বিমানবন্দরের দেড় কিলোমিটার ‘নীরব এলাকা' ঘোষণা - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শাহজালাল বিমানবন্দরের দেড় কিলোমিটার ‘নীরব এলাকা’ ঘোষণা

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর করপোরেশনের প্রশাসক মো. মাহমুদুল স্বাক্ষরিত এক আদেশের বরাত দিয়ে রোববার এ সিদ্ধান্তের কথা জানায় ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ।

এতে বলা হয়, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর বিধি-৪ অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর-দক্ষিণে ১.৫ (দেড়) কিলোমিটার (স্কলাস্টিকা স্কুল হতে হোটেল ‘লা মেরিডিয়ান’ পর্যন্ত) এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করা হলো। ১ অক্টোবর থেকে এটি কার্যকর হবে বলেও জানিয়েছে ডিএনসিসি।