রোজায় ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রোজায় ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা

জনবার্তা প্রতিবেদন
মার্চ ১২, ২০২৪ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

রমজান মাসে ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা থাকবে। ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ১৫ দিন সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়েছে।

আজ মঙ্গলবার (১২ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ১৩ ডিসেম্বর ৩৭.০০.০০০০.০৭১.০৪.০০২.০২ (অংশ) ৬৪০ নম্বর স্মারকে জারি করা সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের (১৪৩০-১৪৩১ বঙ্গাব্দ) শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী- ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহের শ্রেণি কার্যক্রম চালু থাকবে।

NA 3