রূপসী ঝরনায় ২ পর্যটকের মৃত্যু - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রূপসী ঝরনায় ২ পর্যটকের মৃত্যু

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৪, ২০২৪ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের মিরসরাইয়ে রূপসী ঝরনায় ডুবে ২ পর্যটক নিহত হয়েছেন।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে রূপসী ঝরনা এলাকায় নিখোঁজের খবর পাওয়া যায়।

দুপুর ২টায় নিখোঁজ ওই দুই পর্যটকের মৃত্যু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী। তবে তাদের এখনও পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঝরনা এলাকায় কয়েকজন পর্যটক ঘুরতে যান। এসময় ঝরনায় গোসল করার সময় কূপে ডুবে যাওয়ার সময় অন্যজন উদ্ধার করতে গিয়ে একসঙ্গে দুজন কূপে ডুবে যায়।

পরবর্তীতে খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার করে।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ঝরনায় ২ পর্যটক নিখোঁজের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুপুর ১টা ৪৫ মিনিটে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি।