রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৪, ২০২৩ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

ইন্দোনেশিয়া থেকে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ২৮ হাজার টন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি বসুন্ধরা ইমপ্রেস নামের একটি বাণিজ্যিক জাহাজ।

শনিবার (৪ নভেম্বর) ভোরে বন্দরের হাড়বাড়িয়া এলাকায় নোঙ্গর করে জাহাজটি। সকালে জাহাজ থেকে কয়লা খালাসের কাজ শুরু হয়েছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইন্দোনেশিয়ার মুয়ারা পান্তাই বন্দর থেকে ছেড়ে আসা বসুন্ধরা ইমপ্রেস নামের জাহাজটি শনিবার ভোরে মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় নোঙর করে। সকালে জাহাজ থেকে কয়লা খালাসের কাজ শুরু হয়েছে। খালাসকৃত কয়লা লাইটারেজে করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেয়া হবে। পরে জেটি থেকে তা বিদ্যুৎকেন্দ্রের গোডাউনে সংরক্ষণ করা হবে।