রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী এমভি জেইল অব শহর নামক এক বাণিজ্যিক জাহাজ।
রোববার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরর জেটিতে নোঙ্গর করে ওই বাণিজ্যিক জাহাজটি।
ওই বাণিজ্যিক জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (খুলনা) খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকালে মোংলা বন্দরে নোঙ্গর করা পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজটি গেল ১৫ আগস্ট ইন্দোনেশিয়া বন্দর থেকে ৫৩ হাজার ৬৩০ মেট্রিক টন কয়লা নিয়ে ছেড়ে আসে বাংলাদেশের উদ্যেশে। এরপর চট্রগ্রাম বন্দরে ২৪ হাজার মেট্রিক টন কয়লা খালাস করে। লাইটারযোগে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়। বাকী ২৯ হাজার ৬৩০ মেট্রিক টন কয়লা নিয়ে আজ মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে নোঙ্গর করে এমভি জেইল অব শহর। সেখান থেকে কয়লা খালাস করে লাইটারযোগে তাপ বিদ্যুৎকেন্দ্রে পৌঁছনো হবে।
এর আগে গেল ২৮ আগস্ট রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩০ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা মোংলা বন্দরের খালাস করা হয়েছিল।
