রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় এমভি জেইন - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় এমভি জেইন

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২৮, ২০২৩ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি জেইন নামক একটি বাণিজ্যিক জাহাজ।

সোমবার (২৮ আগস্ট) সকাল ১০টায় মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে নোঙ্গর করে ওই বাণিজ্যিক জাহাজটি।

বাণিজ্যিক জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (খুলনা) খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গেল ৮ আগস্ট ইন্দোনেশিয়ার মোয়ারা পান্তাই বন্দর থেকে ৫০ হাজার ৪৫০ মেট্রিক টন কয়লা নিয়ে ছেড়ে আসে জাহাজটি। চট্রগ্রাম বন্দরে ১৯ হাজার ৫শ মেট্রিক টন কয়লা খালাস করে। এরপর লাইটারযোগে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়। বাকী ৩০ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে আজ মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে নোঙ্গর করে এমভি জেইন। দুপুরের পর থেকে পণ্য খালাস শুরু হয়েছে। সেখান থেকে কয়লা লাইটারে খালাস করে তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছনো হবে।

এর আগে গেল ৩১ আগস্ট রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার ৭শ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি বসুন্দরা ইমপ্রেস নামক একটি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে আসে।