রাতে বাড়ি ফেরার পথে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাতে বাড়ি ফেরার পথে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১৬, ২০২৩ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগেরসহ সভাপতি মুন্না আজিজ মহাজনকে (৪১) রাতে বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা।

রোববার (১৫ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, আজিজ মহাজন নারুয়া ইউনিয়নের কোনগ্রামে একটি দলীয় অনুষ্ঠান শেষ করে রাতে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরায় সময় তাকে গতিরোধ করে কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরবর্তীতে তার অবস্থার আরও অবনতি হলে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. আসাদুজ্জামান জানান, আজিজ মহাজনকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজাউল করিম জানান, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের সূত্র ধরে মুন্না আজিজ মহাজন নামের একজনকে প্রতিপক্ষ রেজাউল মহাজন ও তাদের লোকজন তাকে অতর্কিত আক্রমণ করে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে মুন্না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় মুন্নার ভাই আব্দুর রহমান বাদী হয়ে একটি অভিযোগ বালিয়াকান্দি থানায় দাখিল করেছেন। মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে। আসামি গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।