রংপুরে বাস-থ্রি হুইলার সংঘর্ষে শিক্ষিকাসহ নিহত ২ - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে বাস-থ্রি হুইলার সংঘর্ষে শিক্ষিকাসহ নিহত ২

জনবার্তা প্রতিবেদন
জুন ৮, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

রংপুরের গংগাচড়ায় একটি যাত্রীবাহী বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কলেজ শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী।

শনিবার (৮ জুন) দুপুর‌ ১২টার দিকে গঞ্জিপুর ভিন্নজগত সড়কের চেয়ারম্যান মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গঞ্জিপুর এলাকার চেয়ারম্যান মোড়ে বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাস্থল থেকে আহত চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিপা রানী নামে কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষিকা মারা যান।

গংগাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান মাসুম বলেন, অজ্ঞাত পরিচয়ে উদ্ধার করা নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় বাসচালক পলাতক রয়েছে।