যশোর সদর উপজেলার চুড়মনকাটি ইউনিয়নের বিএনপি নেতা মেহের আলীকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৯ আগস্ট) রাত ১১টা ৪০মিনিটের দিকে বাদিয়াটোলা নিজ বাড়িতে এঘটনা ঘটে।
যশোর ডিবির এসআই মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুবক ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি কুয়েত প্রবাসী। ১৫ দিন আগে তিনি দেশে আসেন। লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, মেহের আলী ১৫ দিন হলো কুয়েত থেকে বাংলাদেশে এসেছে। মেহের বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। ৫ আগস্ট শেখ হাসিনার পতন হওয়ায় এলাকায় আনন্দ মিছিল করে সেই সূত্র ধরে এই ঘটনার ঘটার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছি।
যশোর ডিবির এসআই মফিজুল ইসলাম বলেন, চুড়মনকাটি বাদিয়াটোলা গ্রামের মেহের আলী নামে এক প্রবাসীকে গুলি করে হত্যা করা ঘটনা ঘটেছে। লাশ এখন মর্গে রয়েছে।
