মেজবাহ উদ্দিন ওএসডি, নতুন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান - জনবার্তা
ঢাকা, , |

মেজবাহ উদ্দিন ওএসডি, নতুন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২৮, ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আজ বুধবার (২৮ আগস্ট) তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়োগ পেয়েছেন মো. মোখলেসুর রহমান। তাকে দুই বছরের জন্য চুক্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়োগ দিয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।