মাঠ থেকে ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের - জনবার্তা
ঢাকা, , |

মাঠ থেকে ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৫, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের সদর ও শৈলকুপা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার আড়মুখী গ্রামের কৃষক শিমুল বিশ্বাস সকালে বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে অন্যদের সঙ্গে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের কৃষক হুরমত শেখও বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন। বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাড়ি ফেরার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। পরিবার তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে সেখানে মারা যান।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈরী আবহাওয়ার কারণে প্রায়শই বজ্রপাতের ঘটনা ঘটছে। বৃষ্টি বা বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে থাকা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।