মাগুরায় পুকুর পাড় থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার - জনবার্তা
ঢাকা, , |

মাগুরায় পুকুর পাড় থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জনবার্তা প্রতিবেদন
জুলাই ২, ২০২৪ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

মাগুরা পূর্ব দোয়ার পাড় এলাকার এক পুকুর পাড় থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (২ জুলাই) সকালে আল-আমীন টাস্ট্র দাখিল মাদরাসার পশ্চিম পাশের পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিষ কর্মকার নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয়রা সকালে পুকুর পাড়ে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। নাম পরিচয়ের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।