মধ্যরাতে বাসায় ডিবির হানা, অভিযোগ নুরের - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মধ্যরাতে বাসায় ডিবির হানা, অভিযোগ নুরের

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২, ২০২৩ ১২:৫১ অপরাহ্ণ
Link Copied!

মধ্যরাতে দরজা ভেঙে বাসায় ডিবি পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর। পুলিশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (১ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে বলে ফেসবুক লাইভে এসে জানান নুরুল হক নুর।

নুর অভিযোগ করেন, তার সিসি ক্যামেরার সরঞ্জাম ও মোবাইল ফোন নিয়ে গেছে পুলিশ। এ সময় পুলিশ তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে বলেও অভিযোগ তার।

তবে এ ব্যাপারে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। নুরের বাসায় অভিযানের কথাও স্বীকার করেনি ডিবি।

এর আগে রাত ১০টার দিকে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে সাদা পোশাকে কয়েকজন তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে সংগঠনটি।