মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির - জনবার্তা
ঢাকা, , |

মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির

জনবার্তা প্রতিবেদন
জুলাই ১৯, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য প্রদানকালে মঞ্চে পড়ে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

এর কিছুক্ষণ পরেই তিনি উঠে কথা বলেন। গরমের কারণে অসুস্থ হন বলেও জানান জামায়াত আমির।

এরপর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি কথা বলতে শুরু করে আবারও অসুস্থ হয়ে পড়েন।

শেষ খবর পাওয়া পর্যন্ত জামায়াতের চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছিলেন।

এরপর অসুস্থ অবস্থায় মঞ্চে বসেই বক্তব্য দিতে থাকেন জামায়াত আমির।