ভোলায় বিএনপি ও বিজেপি কর্মীদের সংঘর্ষে আহত ৫০ - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় বিএনপি ও বিজেপি কর্মীদের সংঘর্ষে আহত ৫০

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

ভোলায় মিছিল করাকে কেন্দ্র করে বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের অর্ধশতাধিক কর্মী-সমথর্ক আহত হয়েছেন।

শনিবার (০১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের নতুন বাজার এলাকা ও পৌরসভার সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ শনিবার সকাল ১১টায় শহরে মিছিল বের করেন বিজেপি নেতাকর্মীরা। মিছিল শেষে নতুন বাজারে দলীয় কার্যালয়ে সমাবেশ করেন তারা। অন্যদিকে মহাজন পট্টিতে নিজেদের দলীয় কার্যালয়ের সমাবেশের পর মিছিল বের করে বিএনপি।

মিছিলকে কেন্দ্র করে দুপুর সাড়ে ১২টায় দুই দলের নেতাকর্মীরা সংঘর্ষে জাড়িয়ে পড়েন। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। রাস্তার ওপর থাকা কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি এবং বিজেপি অফিসের বেশ কিছু আসবাবপত্র ভাংচুর করা হয়।

এতে গণমাধ্যমকর্মীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মাদ হাসনাইন পারভেজ বলেন, বিএনপি নেতাকর্মীরা পুলিশের নিষেধজ্ঞা অমান্য করে নতুন বাজারের দিকে এলে এই ঘটনা ঘটে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।