ভোট বর্জনের আহবানে নগরীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ - জনবার্তা
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভোট বর্জনের আহবানে নগরীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ১, ২০২৪ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহŸানে গতকাল রবিবার সকালে নগরীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জামায়াতে ইসলামী। মহানগর জামায়াতের সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা জহির রায়হান, ইকবাল কবির মোহন, মোঃ কানু, জিয়া, রবিউল ফারাজী, কুব্বাত কাজি, সানোয়ার ও আজহার আলী প্রমুখ নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, দুর্নীতি-লুটপাট ও অর্থ পাচারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে। দেশে আজ গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার নেই। তাই ৭ জানুয়ারির তামাশার নির্বাচনকে বর্জন করে দুঃশাসন থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হবে।