ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম বাড়ল - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম বাড়ল

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ২, ২০২৪ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। চলতি মাস থেকে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৭৭ টাকা থেকে ৪৪ টাকা বেড়ে ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন এ দর ঘোষণা করেছে, যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

আগস্ট মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম জুলাইয়ের তুলনায় ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা করা হয়েছিল। এর আগে জুন মাসে দাম বাড়ানো হয়েছিল ৩ টাকা, তখন ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৬৬ টাকা।

উল্লেখ্য, এখন প্রতি মাসে এলপি গ্যাসের দাম বাজার অনুযায়ী নির্ধারণ করা হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এ দাম নির্ধারণ করে।