ব্যালট ছিনিয়ে মন্ত্রীপুত্রের জাল ভোট, গ্রেপ্তারের নির্দেশ - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্যালট ছিনিয়ে মন্ত্রীপুত্রের জাল ভোট, গ্রেপ্তারের নির্দেশ

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ৭, ২০২৪ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের একটি কেন্দ্রে ব্যালট বই ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীর বিরুদ্ধে। এই অভিযোগে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।

এদিকে এ ঘটনায় দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন সিইসি কাজী হাসিবুল আউয়াল।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে জাল ভোটের অভিযোগে কেন্দ্রটির ভোটগ্রহণ বাতিল করেন নরসিংদীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বদিউল আলম।

জানা যায়, রোববার সকাল আটটার দিকে ভোট গ্রহণ শুরু হওয়ার পরপরই একদল কর্মী নিয়ে কেন্দ্রটিতে বেআইনিভাবে প্রবেশ করেন মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। এ সময় তারা নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে ১২টি ব্যালট বই ছিনিয়ে নিয়ে জোর করে নৌকা মার্কায় সিল মারেন।

এই নিয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা কেন্দ্রে হট্টগোল সৃষ্টি করলে ঘটনাটি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়। এর পরপরই রিটার্নিং কর্মকর্তা বদিউল আলম ওই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করে দেন।

NA 3