ব্যয় বাড়ল কর্ণফুলী টানেলের, সময় বাড়ল আরও ১ বছর - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্যয় বাড়ল কর্ণফুলী টানেলের, সময় বাড়ল আরও ১ বছর

জনবার্তা প্রতিনিধি
জানুয়ারি ১৭, ২০২৩ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পের ব্যয় ও সময় দুটোই বাড়ানো হয়েছে। নির্মাণ ব্যয় বাড়ছে ৩১৫ কোটি টাকা এবং প্রকল্পের মেয়াদও এক বছর বাড়ানোর প্রস্তাব আনুমোদন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি সংশোধনের অনুমোদন দেওয়া হয়। শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্ব করেন।