বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী হিন্দুদের ওপর আঘাতে বিশ্বাস করে না। যেকোনো অন্যায় হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানসহ সব ধর্মেই নিষিদ্ধ। আমি এই হিন্দু অধ্যুষিত এলাকার এমপি ছিলাম। আমাকে হিন্দুরাও অনেক ভোট দিয়েছিল, তারা আমাদের বিশ্বাস করে। আমাদের ওপর তাদের পুরোপুরি আস্থা আছে। দেশকে অর্থবহ, স্থিতিশীল ও উন্নয়নের জায়গায় নিতে দল-মত-নির্বিশেষে সবাইকে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, বৈষম্যহীন সাম্প্রদায়িক-সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় ডুমুরিয়া উপজেলার জোবায়েদ আলী অডিটোরিয়ামে কালিবাড়ি মঠ’র উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কালিবাড়ি মঠ’র সহ-সভাপতি এড. অশোক কুমার সিংহ’র সভাপতিত্বে পরিতোষ কুমারের পরিচালনায় বক্তৃতা করেন জামায়াতের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, নগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, নগর সেক্রেটারি এাড. শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, ডুমুরিয়া উপজেলা বিএনপি’র সভাপতি মোলা মোশাররফ হোসেন মফিজ, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি মিলন কান্তি মলিক, পলীশ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরদার, বিশিষ্ট ব্যবসায়ী কৃষ্ণ নন্দি, নিত্যানন্দ মন্ডল, বাবু অরুন কুমার গোলদার, ডাঃ হরিদাস, অশোক আচার্য্য, অরুন কুমার, তাপস দাস, অরুন মন্ডল, পরিতোষ কুমার বালা, মৃনাল ঋষি, অমূল্য মাস্টার ও রঞ্জন কুমার মন্ডল প্রমুখ।
সভায় হিন্দু নেতারা বলেন, বর্তমান ক্রান্তিকালে জামায়াতে ইসলামী যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা প্রত্যাশা করি সব সময় আপনারা আমাদের পাশে থাকবেন।
এর আগে, সকাল পৌণে ১০টায় ফুলতলা উপজেলা অডিটোরিয়ামে অমুসলিমদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক গৌতম কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুপম মিত্রের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। স্থানীদের মধ্যে বক্তৃতা করেন ফুলতলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সমীর কুমার ব্রহ্ম, অধ্যক্ষ অজয় কুমার কুন্ডু, ফুলতলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি গৌরহরি দাস, বিশ্বনাথ কুন্ডু, বাসুদেব সেন, পলব কুমার সেন, বাবু অমরেন্দ্রনাথ, আতিয়ার আকুঞ্জি ও চন্দন কুন্ডু প্রমুখ।
গতকাল সকাল ৯টায় নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনিবাসীর উদ্যোগে শিরোমনি শহিদ মিনার চত্বরে পথসভায় সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দেন। বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে গাজী মোর্শেদ মামুন পরিচালনা করেন।
সকাল ১০টায় ফুলতলা উপজেলাবাসীর উদ্যোগে স্থানীয় বাসস্ট্যান্ড সংলগ্ন স্বাধীনতা চত্বরের পথসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোলা আব্দুল আলিম ও পরিচালনা করেন সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা সাইফুল হাসান, বেলা ১১টায় জামিরা মসজিদ চত্বরের পথসভায় সভাপতিত্ব করেন মাস্টার ফ ম আব্দুর রহমান ও পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম, দুপুর ১২টায় মিকশিমিল বাজারের পথসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যাংকার গাজী সাইফুলাহ ও পরিচালনা করেন বিএম আলমগীর, দুপুর ২টায় চুকনগর বাসস্ট্যান্ডের পথসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মোকতার হোসাইন ও পরিচালনা করেন মাওলানা ফরহাদ আল মাহমুদ, বিকেল সাড়ে ৩টায় বানিয়াখালী বাজারের পথসভায় সভাপতিত্ব করেন মাওলানা হাবিবুর রহমান ও পরিচালনা করেন বিশিষ্ট ব্যাংকার আব্দুল হাকিম, বিকেল সাড়ে ৫টায় ডুমুরিয়া বাস্ট্যান্ডের মোলা সিরাজ চত্বরের পথসভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোলা মোশাররফ হোসেন মফিজ ও পরিচালনা করেন মাওলানা মোসলেম উদ্দিন।
