বেনাপোলে শুল্ক গোয়েন্দার হাতে ৭৬ হাজার ৪০০ ডলারসহ যাত্রী আটক - জনবার্তা
ঢাকা, , |

বেনাপোলে শুল্ক গোয়েন্দার হাতে ৭৬ হাজার ৪০০ ডলারসহ যাত্রী আটক

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ৩০, ২০২৪ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

যশোরের বেনাপোল ইমিগ্রেশন-কাস্টমসে ভারত ফেরত নাসরিন আক্তার নামে এক নারী পাসপোর্ট যাত্রীকে ৭৬ হাজার ৪০০ আমেরিকান ডলারসহ আটক করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টার সময় তাকে আটক করা।সে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামের জামাল উদ্দিন এর মেয়ে। তার পাসপোর্ট নং-A11322220।

শুল্ক গোয়েন্দারা জানান, তাদের কাছে গোপন একটি সংবাদে আসে ভারত থেকে এক বাংলাদেশি নারী পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ আমেরিকান ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি টিম ইমিগ্রেশন কাস্টমসে ভিতরে গোপনে অবস্থান করে। পরে ওই নারী যাত্রী ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে কাস্টমসের তল্লাশি কেন্দ্রে আসলে তাকে আটক করা হয়।এ সময় তার ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ৭৬ হাজার ৪০০ আমেরিকান ডলার। যার আনুমানিক বাজার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৮৫ লক্ষ।উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সুপারেন্টডেন্ট কামাল হোসেন ৭৬,৪০০ আমেরিকান ডলারসহ একজন বাংলাদেশী নারী পাসপোর্ট যাত্রী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।