বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও সাবেক এমপি মোরশেদ আলম গ্রেফতার - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও সাবেক এমপি মোরশেদ আলম গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ৯, ২০২৫ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোরশেদ আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর গুলশান-২ থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ-ডিবি।

বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া বিভাগ।

ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানান, আটকের পর মোরশেদ আলমকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। আগামীকাল তাকে আদালতে তোলা হতে পারে।

দেশের অন্যতম শীর্ষ শিল্পতি মোরশেদ আলম নোয়াখালী-২ আসনে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য। তিনি বেসরকারি টেলিভিশন আরটিভি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান।

মোরশেদ আলম ২০১৪ সালের দশম জাতীয় সংসদ, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ এবং ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচিত হন।