বেকার হওয়ায় ছেলেকে বিয়ে না দেয়ায় মাকে জবাই করে হত্যা! - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেকার হওয়ায় ছেলেকে বিয়ে না দেয়ায় মাকে জবাই করে হত্যা!

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ২৬, ২০২৪ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের ফরিদগঞ্জে বেকার হওয়ার কারণে বিয়ে করাতে রাজি না হওয়ায় মা রানু বেগমকে গলা কেটে হত্যা করেছে ছেলে রাসেল খান (২৭)। ঘটনার পর থেকে পলাতক রাসেল।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ৮ নম্বর পাইকপাড়া ইউনিয়নের ইছাপুর গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট রাসেল ।

পরিবার সূত্রে আরো জানা যায়, রাসেল দীর্ঘদিন ধরেই বিয়ের জন্য পরিবারের সদস্যদের ওপর চাপ প্রয়োগ করে আসছিলো। কিন্তু সে বেকার হওয়ায় তার কথা কেউ শোনেনি। বিয়ের জন্য এর আগেও সে তার বাবা আতর খানকেও পিটিয়েছিলো। আর সবশেষ শুক্রবার মাকে গলা কেটে হত্যা করলো তিনি।

ফরিদগঞ্জ থানার ওসি সাইদুর রহমান বলেন, লাশ উদ্ধার করেছি। এ বিষয়ে পুলিশি তদন্ত চলমান রয়েছে।