বিএনপি নেতা আলালকে বিদেশ যেতে বাধার অভিযোগ - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা আলালকে বিদেশ যেতে বাধার অভিযোগ

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ তার পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র আটকে রেখে বসিয়ে রেখেছেন বলে জানিয়েছেন আলালের একান্ত সহকারী জাহাঙ্গীর হাওলাদার।

তিনি জানান, মোয়াজ্জেম হোসেন আলাল দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। এর আগে ভারতের চেন্নাইতে তার অপারেশন হয়েছিল। নিয়মিত চেকআপের জন্য অনেক আগেই চেন্নাইতে যাওয়ার কথা ছিল। কিন্তু সাড়ে তিন মাসের বেশি সময় কারাগারে থাকায় তিনি যেতে পারেননি। এতে তার শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। কারামুক্ত হওয়ার পর আজ তার স্ত্রী সৈয়দা নাসিমা ফেরদৌসীসহ ভারতে যাওয়ার সময় তাকে বিমানবন্দরে বাধা দেওয়া হচ্ছে।

তিনি জানান, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিদেশে যেতে কোনো বাধা নেই- উচ্চ আদালতের এমন নির্দেশনা থাকা সত্ত্বেও তাকে বারবার বাধাগ্রস্ত করা হচ্ছে। এর আগেও অপারেশনে যাওয়ার সময়ও তাকে বিমানবন্দরে দীর্ঘক্ষণ আটকিয়ে রেখেছিলেন। মানসিকভাবে হয়রানি করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান আলাল।

NA 3