বাবার সঙ্গে ওমরায় যাওয়ার পথে নোয়াখালীর ২ শিশু নিহত - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাবার সঙ্গে ওমরায় যাওয়ার পথে নোয়াখালীর ২ শিশু নিহত

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৩১, ২০২৩ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাবার সঙ্গে ওমরা পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সৌদির স্থানীয় সময় বিকেল ৫টার দিকে মদিনা থেকে মক্কা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন, ইফরা ((৮) ও হাফছা (২) । তারা উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিয়াউল হক চেয়ারম্যান বাড়ির সৌদি প্রবাসী রহমত উল্যাহ হেলালের মেয়ে।

নিহতদের দূর সম্পর্কের মামা জামাল উদ্দিন টিপু বিষয়টি নিশ্চিত করে বলেন, হেলাল গত ১৫ বছর ধরে স্ত্রী ও তিন মেয়ে নিয়ে সৌদি আরবের মদিনায় বসবাস করে আসছেন। সোমবার বিকেলের দিকে পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে প্রাইভেটকার যোগে ওমরা পালনের জন্য মক্কার উদ্দেশে যাত্রা করে। যাত্রাপথে একটি কাভার্ডভ্যান তাদের বহনকারী প্রাইভেটকারের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই বোন গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল হক ভূঁইয়া বলেন, বিষয়টি আমাকে অবহিত করা হয়নি। তবে এ বিষয়ে নিহতের পরিবার চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।