বাঘের সাথে লড়াই করে বাড়ি ফিরলেন রেজাউল পাইক - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাঘের সাথে লড়াই করে বাড়ি ফিরলেন রেজাউল পাইক

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১০, ২০২৪ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে প্রাণে বেঁচে ফিরলেন রেজাউল পাইক নামে এক জেলে। শনিবার (১০ আগস্ট) বেলা ১২টার দিকে সুন্দরবনের ছবেদ আলির খাল সংলগ্ন এলাকায় বাঘের আক্রমণের শিকার হন তিনি।

রেজাউল পাইক শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালি গ্রামের মৃত সুরাত পাইকের ছেলে।

রেজাউল পাইকের পারিবারিক সূত্রে জানা গেছে, রেজাউল পাইক নিজের বাড়ির জন্য জ্বালানি কাঠ সংগ্রহ করতে সুন্দরবনে প্রবেশ করেন। ছবেদ আলির খাল সংলগ্ন এলাকায় জ্বালানি সংগ্রহকালে একটি বাঘ তার উপর হামলে পড়ে। এসময় প্রাণে বাঁচতে হাতে থাকা দা দিয়ে বাঘের মুখে আঘাত করেন তিনি। এক পর্যায়ে বাঘটি তাকে ছেড়ে চলে যায়।

আহত রেজাউল শ্রবণ প্রতিবন্ধী বলে জানা গেছে। তিনি এখন নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। বনবিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা সলজ কুমার দ্বীপ বিষয়টি নিশ্চিত করেছেন।