বাগেরহাটে ২৪ ঘণ্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ২৪ ঘণ্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৪, ২০২৩ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের ফলে বাড়ছে নদ-নদীর পানি। আতঙ্কে দিন কাটাচ্ছেন খেটে খাওয়া ও দিনমজুরর শ্রেণির মানুষজন।

বুধবার (৪ অক্টোবর) সকালে বাগেরহাটের মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছে।

হারুন অর রশিদ জানান, মঙ্গলবার দুপুর ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া মঙ্গলবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ ডিগ্রি সেলসিয়াস। আর আজ বেলা ১২টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছেন এ বৃষ্টিপাত আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এতে দুর্ভোগ আরও কিছুটা বাড়ার আশঙ্কা রয়েছে।

শনিবার মাঝরাতের পর থেকে বুধবার বেলা ১টা থেকে জেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।

সরেজমিনে শহরের বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায়, কথা হয় মোস্তফা নামে এক অটোরিকশা চালকের সঙ্গে। তিনি বলেন, প্রতিদিন অটো চালিয়ে আমার ভালোই আয় হত কিন্তু বৃষ্টির কারণে লোকজন কম থাকায় তেমন যাত্রী পাচ্ছি না। তার ওপর বৃষ্টিতে ভিজে খুব শীত করছে।

বাগেরহাটে বাজার করতে আসা মো. রফিক মিয়া নামের এক চাকরিজীবীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, সপ্তাহে ৬ দিন অফিস করতে হয়। বাজারঘাটসহ প্রয়োজনীয় কাজ অফিস টাইমের আগেই করতে হয়। সকালে বৃষ্টি কম থাকায় বাজারে আসি। পরে বৃষ্টির মাত্রা বেড়ে গেলে ভিজেই বাজার করতে হয়েছে। এতে আমার অনেক সমস্যা হয়েছে। আমার মতো আরও যারা বাজার করতে এসেছেন, তারাও একই সমস্যার সম্মুখীন হয়েছেন।