বাংলাদেশে অবৈধ বিদেশিদের আবারও সতর্ক করলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে অবৈধ বিদেশিদের আবারও সতর্ক করলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ১৪, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের আবারও সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ সরকার নির্ধারিত সময়ের মধ্যে বৈধতা অর্জন না করলে তাদের বিরুদ্ধে দা ফরেন অ্যাক্ট ১৯৪৬ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে৷

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়৷

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী স্বাক্ষরিত সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন-কর্মরত রয়েছেন। এমতাবস্থায়, অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত/কর্মরত ভিনদেশি নাগরিক যারা ইতোপূর্বে জারিকৃত সতর্কীকরণ বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জন করবেন না তাদের বিরুদ্ধে দা ফরেন এ্যাক্ট ১৯৪৬ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।