বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫২ - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫২

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২৯, ২০২৪ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে। মৃতের এ সংখ্যা গতকাল (মঙ্গলবার) ছিল ৩১ জন। এছাড়া এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৪ লাখ মানুষ।

আজ বুধবার (২৯ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বন্যায় মৃতদের মধ্যে কুমিল্লায় ১৪ জন, ফেনীতে ১৭, চট্টগ্রামে ৬, খাগড়াছড়িতে ১, নোয়াখালীতে ৮, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ ও কক্সবাজার ৩ জন। এছাড়া, মৌলভীবাজারে একজন নিখোঁজ রয়েছেন।

দেশের সাম্প্রতিক বন্যায় ১০ লাখ ৭২ হাজার ৫৭৯ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট তিন হাজার ৪০৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে মোট পাঁচ লাখ দুই হাজার ৫০১ জন মানুষ এবং ৩৬ হাজার ৪৪৮টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে।

১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য মোট ৫৯৫টি মেডিকেল টিম চালু রয়েছে। এছাড়া, দেশের সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে বলে জানিয়েছে ত্রাণ মন্ত্রণালয়।