বন্ধ করা হলো উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অবৈধ ক্লিনিক - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বন্ধ করা হলো উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অবৈধ ক্লিনিক

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

নিবন্ধন না থাকায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডক্টরস্ কেয়ার এন্ড স্পেলাইজড হাসপাতাল বন্ধ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। পরিচালনার নিবন্ধন না থাকায় ক্লিনিক ও অপারেশন থিয়েটার বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে চালু রয়েছে ডায়গনস্টিক কার্যক্রম।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর একটা থেকে ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান।

আলমডাঙ্গা উপজেলা শহরের ডক্টরস্ কেয়ার এন্ড স্পেলাইজড হাসপাতালটি পরিচালনা করতেন আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দীন আহমেদ। স্বাস্থ্য কর্মকর্তা নিজেই অবৈধভাবে বেসরকারি ক্লিনিকটি কার্যক্রম পরিচালনা করেন বলে অভিযোগ পাওয়া যায়। এরপর সেখানে অভিযান চালায় স্বাস্থ্য বিভাগ।

অভিযান শেষে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান বলেন, প্রতিষ্ঠানটিতে ডায়গনস্টিক সেন্টারের অনুমোদন আছে। কিন্তু ক্লিনিক বা অপারেশন থিয়াটারের নিবন্ধন ছিল না। অভিযানে সত্যতা মেলায় ক্লিনিক ও অপারেশন থিয়েটার বিভাগ বন্ধ করা হয়েছে। পরবর্তীতে ক্লিনিকের নিবন্ধন পেলে তা চালু করা হবে। এছাড়া বর্তমানে ওই ক্লিনিকে চিকিৎসাধীন রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে।