বগুড়ায় দুর্ঘটনায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় দুর্ঘটনায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১৫, ২০২৩ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, আজ বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হয়।

তবে এ ঘটনায় বিমানে থাকা দুই পাইলট সুস্থ আছেন।