প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ৭, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে সোমবার (০৭ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ (সমন্বয় ও সংস্কার) সচিবের রুটিন দায়িত্বে থাকা সচিব জাহেদা পারভীন।

এতে বলা হয়, প্রতিমন্ত্রীর মর্যাদাসহ তিনি উক্ত পদে অধিষ্ঠিত থাকাকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

গত ১২ সেপ্টেম্বর আশিক চৌধুরীকে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।