পৌনে ২ ঘণ্টায় ১ ভোট - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পৌনে ২ ঘণ্টায় ১ ভোট

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ৭, ২০২৪ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা ১৭ আসনে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে ৫টি কেন্দ্র। এর মধ্যে ৬৭ নং কেন্দ্রটি নারীদের।

এখানে মোট ভোটার ৩ হাজার ১৩৬ জন। এই কেন্দ্রর ৬টি বুথের মধ্যে পৌনে ১০ টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র একটি। বাকি ৫টি বুথে কোনই ভোটই পড়েনি। আর নৌকা ছাড়া অন্য কোনো প্রতীকের এজেন্টও দেখা যায়নি এই কেন্দ্রে।

ভোট কম পড়ার কারণ জানতে চাইলে ঢাকা ১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. এ আরাফাত আজকের পত্রিকাকে বলেন, ‘গুলশান এলাকার লোকজন সচরাচর একটু দেরিতে ভোটকেন্দ্রে আসে। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।’

এর আগে নির্বাচন কমিশনার আহসান হাবিব বলেন, ঢাকা অভিজাত এলাকা, তাই সাজুগুজু করে কেন্দ্রে আসতে দেরি হচ্ছে।

NA 3