পুকুর পাড়ে মিলল নারীর পা বাঁধা মরদেহ - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুকুর পাড়ে মিলল নারীর পা বাঁধা মরদেহ

জনবার্তা প্রতিবেদন
জুন ২৯, ২০২৪ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কবিরহাটে ফিরোজা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ফিরোজা বেগম উপজেলার ধানশালিক ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পঞ্চায়ের বাড়ির মৃত আবু বক্কর ছিদ্দিকের স্ত্রী।

শনিবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পঞ্চায়ের বাড়ির পুকুর পুকুর পাড় থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এর আগে, শুক্রবার (২৮ জুন) দিবাগত রাতে বৃদ্ধার নিজ বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজা বেগম স্বামীর ঘরে একা থাকতেন। প্রতিদিনের মতো ফিরোজা বেগম নিজ শয়ন কক্ষে একা ঘুমিয়ে পড়েন। সকালে তার বড় ছেলে রফিক উল্যাহ ঘুম থেকে উঠলে মায়ের ঘরের দরজা খোলা দেখতে পান। পরে তাকে তার এক ভাগনে জানান তার মায়ের বসত ঘরের সিঁধ কাটা রয়েছে। পরবর্তীতে বসতঘর সংলগ্ন পুকুর পাড়ে ভুক্তভোগীর পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখেন এক নাতি। সে বৃদ্ধার বড় ছেলে রফিক উল্যাহকে বিষয়টি জানান।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত বৃদ্ধা সব সময় হাতে দু’টি স্বর্ণের বালা, গলায় হার, কানে দুল ও হাতে দু’টি স্বর্ণের আংটি ব্যবহার করতেন। ধারণা করা হচ্ছে, ওই স্বর্ণালংকার লুট করার জন্যই তাকে হত্যা করা হয়। নিহতের স্বজনদের দাবি দুল নেওয়ার সময় কানে রক্তাক্ত জখম হয়েছে। মরদেহের সঙ্গে ব্যবহৃত কোনো স্বর্ণালংকার পাওয়া যায়নি। দুর্বৃত্তরা বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে যায়। স্বর্ণের লোভেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

কবিরহাট থানার ওসি হুময়ান কবির বলেন, বৃদ্ধার পা বাঁধা ও মুখে রক্ত ছিল। প্রাথমিকভাবে বিষয়টি একটি হত্যাকাণ্ড ধারণা করা হচ্ছে। রহস্য উদঘাটনে তদন্ত চালানো হচ্ছে। ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।