পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার, ছোট ভাইয়ের হাত ধরে ছিল বড় বোন - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার, ছোট ভাইয়ের হাত ধরে ছিল বড় বোন

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ৭, ২০২৪ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

যশোরে মনিরামপুরে পুকুরের পানিতে ডুবে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার ঢাকুরিয়া বারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- বারপাড়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে সামিয়া খাতুন (৪) ও ছেলে সাহাবিদ জিম (৩)।

বারপাড়া গ্রামের স্থানীয় নারী ইউপি সদস্য সাথী বেগম বলেন, দুপুরে দুই ভাইবোন বাড়িতে খেলছিল। ওদের বাবা-মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ সন্তানদের না পেয়ে বাড়ির সবাই খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে নেমে খুঁজতে গিয়ে হাতের সঙ্গে স্পর্শ লাগে বাবা শহিদুলের। পরে হাত ধরে টান দিতেই দেখেন তার মেয়ে সামিয়া। তার হাত ধরে আছে ছেলে সাহাবিদ। তখন দুই সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার করেন তিনি।

তিনি আরও বলেন, শিক্ষক শহিদুলের এই দুই সন্তান ছাড়া আর কোনো সন্তান নেই। একসঙ্গে শিশু দুই ভাইবোনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।