পিকআপে মিলল ২৪ লাখ টাকার গাঁজা - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পিকআপে মিলল ২৪ লাখ টাকার গাঁজা

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১৭, ২০২৩ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়। জব্দ করা গাঁজার মূল্য আনুমানিক ২৪ লাখ টাকা।

সোমবার রাতে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, ইয়াছিন (২৩), মশাল (২৩), রাজ্জিকুল ইসলাম (১৯), হামিদা বেগম (৪১) ও লুৎফর বিশ্বাস (৩৮)।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (অপস্) আমিনুল ইসলাম।

তিনি জানান, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর ধোলাইপাড়সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তারা পিকআপ ভ্যানে করে গাঁজাগুলো নিয়ে ঢাকায় আসছিল। পথে সেগুলোসহ গ্রেফতার করা হয়। জব্দ করা গাঁজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা বলেও জানান তিনি। তাদের সাথে এক নারী মাদক কারবারিও রয়েছে।