পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৫, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ঝিনাইদহ-১ আসন থেকে তিনি নির্বাচন করবেন। বিএনপির মনোনয়ন চেয়েছেন। তিনি মনোনয়ন পাবেন বলে আশা করছেন।

বিএনপি গত সোমবার (৩ নভেম্বর) দেশের ২৩৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বাকি ৬৩টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে ঝিনাইদহ-১ আসনও রয়েছে। আসাদুজ্জামান এই আসনে ধানের শীষ পাবেন বলে ধারণা করা হচ্ছে।

চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান মো. আসাদুজ্জামান। তিনি বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন।