নোয়াখালীতে ট্রাক চাপায় দুই কলেজশিক্ষার্থীসহ ৬ যাত্রী নিহত - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ট্রাক চাপায় দুই কলেজশিক্ষার্থীসহ ৬ যাত্রী নিহত

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৪, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কবিরহাট উপজেলার বসুরহাট-কবিরহাট সড়কে ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশার ৬ আরোহী নিহত হয়েছেন। অটোরিকশাটি ট্রাকের নিচে ঢুকে ধুমড়ে মুছড়ে গেছে। ঘটনাস্থলেই নিহত হয়েছেন নোয়াখালী সরকারি কলেজের দুই শিক্ষার্থীসহ ৬ জন।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটায় উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা টিপু সুলতান বলেন, নোয়াখালীর মাইজদী থেকে বসুরহাট যাওয়ার পথে অটোরিকশাটিকে চাপা দেয় একটি ট্রাক। গাড়ি দুইটি রাস্তায় রয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ঘটনাস্থলেই তিনজন নিহত হন। কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা এবং মাইজদী হাসপাতালে নিয়ে যাওয়া দুইজন মারা যান। সব মিলিয়ে মোট ৬ জন নিহত হয়েছে।