নীলফামারীতে কলা ভাগাভাগি নিয়ে মারামারি, নিহত ১ - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে কলা ভাগাভাগি নিয়ে মারামারি, নিহত ১

জনবার্তা প্রতিবেদন
মে ১৮, ২০২৪ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর কিশোরগঞ্জে কলা ভাগাভাগি নিয়ে বড় ভাইয়ের সঙ্গে মারামারির ঘটনায় শফিকুল ইসলাম (২৩) নামে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ মে) সকালে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রাতে গাড়াগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার মৃত ছামাদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে কলা ভাগাভাগি নিয়ে নিহত যুবকের সঙ্গে তার বড় ভাইয়ের তর্ক শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হলে ছোট ভাই শফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে।

এ বিষয়ে ওসি জানন, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।