নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় খোকন গ্রেফতার - জনবার্তা
ঢাকা, , |

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় খোকন গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি’র একাধিক সদস্য এই অভিযানে অংশ নেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, অজয় খোকন সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে মিছিল ও সমাবেশের প্রস্তুতি নিচ্ছিলেন। এসব কর্মকাণ্ডের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে আগের কোনো মামলা রয়েছে কি না, বা অতীতে কোনো সহিংসতায় জড়িত ছিলেন কি না—সেসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে।

অজয় কর খোকন ১৯৯৮-২০০২ মেয়াদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন।

দশম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাইলেও তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।