নিজের নছিমনে চাপা পড়ে চালকের মৃত্যু - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিজের নছিমনে চাপা পড়ে চালকের মৃত্যু

জনবার্তা প্রতিবেদন
মে ১৩, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

ফটিকছড়িতে ট্রলি গাড়িকে সাইড দিতে গিয়ে নিজের গাড়ির চাপায় পড়ে মোহাম্মদ তারেক (২৫) নামে এক নছিমন চালকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পাইন্দং-কাঞ্চন নগর সড়কে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই ইউনিয়নের আমতলী কারবালা টিলা এলাকার বাদশা আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাঞ্চন নগর থেকে বিবিরহাটগামী বালু ভর্তি নছিমন গাড়িটি পাইন্দং ইউনিয়নের শ্বেতকুয়া পানি চত্বর এলাকায় চা বাগানের একটি ট্রলি গাড়িকে সাইড দিতে গিয়ে উল্টে খাদে পড়ে যায়। এসময় নছিমন চালক তারেক গাড়ির নিচে চাপা পড়েন। পথচারীরা এগিয়ে এসে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন- ‘গুরুতর আহত তারেক নামে এক যুবককে সকালে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসার আগেই তার মৃত্যু ঘটে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।’