নতুন পে কমিশন গঠন, ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন পে কমিশন গঠন, ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা

জনবার্তা প্রতিবেদন
জুলাই ২৪, ২০২৫ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠন করেছে সরকার। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে পে কমিশনের প্রধান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এ কমিশন গঠনের সিদ্ধান্ত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ রোববার জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশন গঠন করেছে।’ সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান এই বেতন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।’

কমিশন আগামী ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বর্তমানে ২০১৫ সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতনভাতা পান।

এর আগে, গত ২২ জুন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদ ও অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার যৌথভাবে সংবাদ সম্মেলনে জানান, আগামী জুলাই থেকে সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম বিশেষ সুবিধা বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য ৭৫০ টাকা করা হয়েছে। আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ বিশেষ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।