নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নে নয়ন শেখ (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে বয়রা গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় নয়নের সঙ্গে থাকা সবুজ কাজীকেও (৩২) কুপিয়ে গুরুতর জখম করা হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নয়ন বয়রা গ্রামের কবিরুল হক শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নয়ন শেখ বাড়ি থেকে মোটরসাইকেলে চেপে লোহাগড়ার উদ্দেশ্যে রওনা হয়ে পূর্বপাড়ায় পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেল আটকে নয়ন শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নয়নের সঙ্গে থাকা সবুজ কাজীকেও কুপানো হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।