নগরীতে শিক্ষার্থীদের রাজপথ ও রেলপথ অবরোধ - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে শিক্ষার্থীদের রাজপথ ও রেলপথ অবরোধ

জনবার্তা প্রতিবেদন
জুলাই ১০, ২০২৪ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কোটাবিরোধী আন্দোলন ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে খুলনায় রাজপথ ও রেলপথ অবরোধ করেছে সরকারি ব্রজলাল কলেজ (বিএল কলেজ) ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে মহানগরীর নতুন রাস্তা এলাকায় রাজপথ ও রেলপথ অবরোধ করেন তারা। এসময় তারা বিভিন্ন কোটা বিরোধী স্লোগান দিতে থাকেন। চলে বেলা ১২ টা ১০ মিনিট পর্যন্ত। এসময় আপিল বিভাগ হাইকোর্টের রায় চার সপ্তাহের জন্য স্থগিত করার সংবাদ শুনে সড়ক ছেড়ে দেয় শিক্ষার্থীরা। এরপর শুরু হয় যানবাহন চলাচল।

বিএল কলেজের শিক্ষার্থী সাজেদুল ইসলাম বাপ্পী ও সোহাগ গাজী বলেন, আমরা আজকে এক দফা দাবি নিয়ে এখানে এসেছি। আমাদের দাবি হচ্ছে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত চাকরিতে সব কোটা বৈষম্যের অবসান চাই। কোটা বৈষম্যের অবসান হবে এর পর আমরা রাজপথ ছাড়বো।এদেশের ছাত্র সমাজের কোন আন্দোলনে নেমে ফিরে যাওয়ার নজির নেই এবারও আমরা খালি হাতে ফিরে যাবো না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।