ধর্ষণে অভিযুক্ত বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণে অভিযুক্ত বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২১, ২০২৩ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

স্কুলছাত্রী ধর্ষণের দায়ে অভিযুক্ত আবুল কাশেম (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি কলতারপাড় গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবেশি চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আবুল কাশেমের বিরুদ্ধে গত মাসে আগে আদিতমারী থানায় একটি মামলা হয়। মঙ্গলবার সকালে তার বাড়ির লোকজন ঘরের ভিতর আবুল কাশেমের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয়দের ধারণা, ধর্ষণের অভিযোগে পালিয়ে বেড়ানোর লজ্জায় অভিমানে আত্মহত্যা করেছেন বৃদ্ধ আবুল কাশেম।

ওসি মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।